রায়গঞ্জে তৃণমূল কর্মী মহম্মদ আলি খুনের ঘটনায় গ্রেফতার সেনা বাহিনীর জওয়ান - The News Lion

রায়গঞ্জে তৃণমূল কর্মী মহম্মদ আলি খুনের ঘটনায় গ্রেফতার সেনা বাহিনীর জওয়ান

 


দি নিউজ লায়নঃ     রায়গঞ্জে তৃণমূল কর্মী মহম্মদ আলি খুনের ঘটনায় এবারে গ্রেফতার সেনা বাহিনীর জওয়ান। দুদিন আগে তাকে উত্তর প্রদেশের সেনাবাহীনির ক্যাম্প থেকে সাহেনশা আলি নামে মুল অভিযুক্তকে গ্রেফতার করে আজ মঙ্গলবার রায়গঞ্জ থানায় তাকে নিয়ে আসা হয়। উল্লখ্য, গত ২৭শে জানুয়ারী রায়গঞ্জের লক্ষ্মনিয়া গ্রামে মেঠো রাস্তার পাশে ঝোপঝাড়ের আড়ালে রক্তাক্ত গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয় মহঃ আলি নামে রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম পঞ্চায়েতের কৃষ্ণমুড়ি গ্রামের বাসিন্দার।


 খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ তদন্তে নেমেই মৃতের ভাইপো সেকেন্দার আলিকে গ্রেফতার করার পাশাপাশি ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করে পুলিশ। ধৃতকে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেই এই ঘটনায় মুল অভিযুক্ত মৃতের অপর ভাইপো সাহেনশার কথা জানতে পারের তদন্তকারীরা। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শাহেনশার খোঁজে তল্লাশি শুরু হলে শেষ পর্যন্ত প্রায় মাস খানেকের ব্যবধানে সেনাবাহীনিতে কর্মরত শাহেনশাকে গ্রেফতার করে পুলিশ। 


রায়গঞ্জ পুলিশ জেলার তদন্তকারী দল উত্তর প্রদেশের ললিতপুর জেলার তালবেহাত থানা এলাকায় মিলিটারি স্টেশন থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সাহেনশা তালবেহাত মিলিটারি স্টেশনে ৬৪২ ইএমই ব্যাটালিয়ানের ১৮১ ফিল্ড ওয়ার্কশপে কর্মরত ছিলেন। আজ বিকেলে তাকে ললিতপুর থেকে ট্র্যানজিট রিমান্ডে রায়গঞ্জে নিয়ে আসে পুলিশ। আগামীকার বুধবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে। ধৃতকে হেফাজতে নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.